শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৮:১১ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৮:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্তন ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্ব দিতে হবে: আতিকুল

সুজিৎ নন্দী: [২] ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেছেন, প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্ত করা সম্ভব হলে সুচিকিৎসার মাধ্যমে শতকরা ৯০ জনকেই পুরোপুরি নিরাময় করা সম্ভব। স্তন ক্যানসারের লক্ষণগুলো সম্পর্কে নূন্যতম ধারণা রাখা প্রত্যেক নারীর জন্যই আবশ্যক।

[৩] তিনি বলেন, নগরবাসীর মাঝে বাল্যবিবাহ রোধসহ নারীদের কল্যাণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিএনসিসির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

[৪] সোমবার (১১ অক্টোবর) উত্তরায় ১০ নম্বর সেক্টরে আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

[৫] প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে মেয়র ‘কাজী রফিকুল আলম টিউমার বোর্ড’ ও ‘অধ্যাপক ডাঃ এম. এ. হাই ক্যান্সার রেজিস্ট্রি এন্ড রিসার্চ সেন্টার’ এর উদ্বোধন করেন।

[৬] ঢাকা আহসানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ডা. এম. এ. হাই, কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান বক্তব্য রাখেন।

[৭] ডিএনসিসি মেয়র আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের সেবায় নিয়োজিত থাকার পাশাপাশি মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতেও বড় ভূমিকা পালন করায় এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়