শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৬:৪৩ বিকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাফ ফাইনালে খেলতে হলে নেপালকে হারাতে হবে বাংলাদেশের

মাহিন সরকার: [২] তিনটি দল এরই মধ্যে পয়েন্ট তালিকায় এগিয়ে গেছে। তবে তাতে বাংলাদেশের সুযোগ হাতছাড়া হয়ে যায়নি। ফাইনালের ভাগ্য এখনও জামাল-জিকোদের হাতেই আছে। নেপালকে হারালেই নিশ্চিত হয়ে যাবে সেরা দুইয়ে বাংলাদেশের থাকা।

[৩] এ মুহূর্তে ৬ করে পয়েন্ট নেপাল ও মালদ্বীপের। এই দুই দলের গোল ব্যবধানও সমান (+২)। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সাফের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারত, গোল পার্থক্য (+১)। ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা বাংলাদেশের গোল পার্থক্য (-১)।

[৪] শেষ রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। আরেক ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলবে ভারত।

[৫] পাঁচ দলের মধ্যে কেবল শ্রীলঙ্কারই বিদায় ঘণ্টা বেজে গেছে। বাকি চার দলেরই সুযোগ আছে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার। দুটি করে জয় পাওয়া মালদ্বীপ ও নেপাল আছে একটু সুবিধাজনক স্থানে। ড্র করলেই ফাইনালে যাবে এই দুই দল। তবে হারলে বিদায় নিতে হবে, অন্য ম্যাচে ফল যাই হোক।

[৬] ৫ পয়েন্ট নিয়ে তিনে থাকা ভারত ও ৪ পয়েন্ট নিয়ে চারে থাকা বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই।

[৭] নেপালের বিপক্ষে ড্র করলে বাংলাদেশের পয়েন্ট হবে ৫। এই পয়েন্ট নিয়ে সর্বোচ্চ তৃতীয় হতে পারবে তারা।

[৮] মালদ্বীপ ও ভারতের ম্যাচে ড্র হলে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট হবে ৭, টুর্নামেন্টের সফলতম দল ভারতের পয়েন্ট হবে ৬। এই পয়েন্ট নিয়ে তাদের সেরা দুইয়ে থাকার সুযোগ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়