শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৫:৫০ বিকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৫:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনোয়ারায় বণ্যহাতির আক্রমণে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

এস.এম. সালাহ্উদ্দিন: [২] আনোয়ারা উপজেলা ১নং বৈরাগ ইউনিয়নে বন্য হাতির আক্রমণে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ব্যক্তিটির আনুমানিক বয়স ৫০ বছর ।

[৩] সোমবার (১১ অক্টোবর) রাতে উপজেলার মধ্যম গুয়াপঞ্চক গ্রামের মোহাম্মদ উল্যাপাড়া এই ঘটনা ঘটে। এছাড়াও রাতে বণ্যহাতি তান্ডব চালিয়ে মো. সেকেন্দার, আবদুররশিদের বসত ঘর ভেঙে ফেলে এবং ওসমান গনির বেশ কিছু গাছ নষ্ট করে ফেলেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বৈরাগ ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপিসদস্য মো. সোলায়মান।

[৪] মো. সোলায়মান বলেন, বণ্য হাতির আক্রমণে রাতে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। ভোরে মোহাম্মদ উল্যাপাড়া পাশে ক্ষেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । হাতিরপায়ের পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। বিষয়টি আমি থানাকে অবগত করেছি। পুলিশ এসে পর্যবেক্ষণ করছেন।

[৫] এব্যাপারে আনােয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছৈয়দ ওমর বলেন, রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করছে। তবে এখনো মরদেহের পরিচয় পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়