শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৫:২৫ বিকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৯:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুইদিনে ১৮শ ফ্লাইট বাতিল করল সাউথওয়েস্ট এয়ারলাইন্স

রাশিদ রিয়াজ : ভ্যাকসিন দেওয়ায় এয়ারলাইন্সটির কর্মী অসুস্থ হয়ে পড়েছে এ গুজবে এসব ফ্লাইট বাতিল হয়ে যায়। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে হাজার হাজার যাত্রী ভ্রমণের সিদ্ধান্ত পরিবর্তন করলে ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়ে এয়ারলাইন্সটি। যুক্তরাষ্ট্রে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের টিকিট অপেক্ষাকৃত সস্তা। গত রোববার ১ হাজার ১৮টি ফ্লাইট বাতিল করে এয়ারলাইন্সটি। এপরের দিন বাতিল করে ৮০৮টি। এতে এয়ারলাইন্সটির ২৭ শতাংশ পরিচালনা কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। একই দিন আমেরিকান এয়ারলাইন্স ও স্প্রিট এয়ারলাইন্স তাদের ২ শতাংশ পরিচালনা কার্যক্রম বন্ধ করে দেয়। সিএনএন

ইউএস টুডের প্রতিবেদনে বলা হয় এয়ারলাইন্সটি জানিয়েছে তারা পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। ট্রাফিক নিয়ন্ত্রণ ও খারাপ আবহাওয়ার কথাও জানায় এয়ারলাইন্সটি। কিন্তু হঠাৎ করেই এয়ারলাইন্সটি ফ্লাইট বন্ধের ঘোষণা দেওয়ার পর কোথাও তাদের কর্মীদের দেখা যায়নি। মার্কিন অভিনেতা কেভিন মিখায়েল মার্টিন অভিযোগ করে বলেন এয়ারলাইন্সটির কর্মীদের লাপাত্তা হওয়ার বিষয়টি গ্রহণযোগ্য নয়। আরেক যাত্রী টুইটে জানান, টিকিট কাউন্টারে গোলমেলে পরিস্থিতির সৃষ্টি হয়।

সাউথওয়েস্ট এয়ারলাইন্সে বৈমানিক রয়েছে ১০ হাজার। বৈমানিকদের এ্যাসোসিয়েশন জানিয়েছে ক্রু ও যাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তার দিকে সর্বোচ্চ নজর দেওয়া হয়েছে। অবশ্য ফেডারেল এভিয়েশন এ্যাডমিনেস্ট্রেশন ফ্লাইট বাতিলের কারণ হিসেবে বৈরী আবহাওয়া, সামরিক প্রশিক্ষণ ও সীমিত ক্রু থাকার কথা বলেছে। সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ৫৬ হাজার কর্মী এখনো কোভিড টিকা দেয়নি এবং তাদের টিকা দেওয়ার জন্যে শেষ সীমা বেধে দেওয়া হয়েছে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত।
ম্যারি করি নামে এক যাত্রী ওকলাহোমা থেকে অরল্যান্ডোতে যাওয়ার কথা থাকলেও ফ্লাইট বাতিলের কারণে যেতে পারেননি। তাকে ৮ ঘন্টা ধরে কাস্টমার সার্ভিসে ফোনে দরদাম করে নির্ধারিত মূল্যের চেয়ে ৪শ ডলার ও ২০ হাজার ক্রেডিট কার্ড পয়েন্ট খরচ করে বিকল্প পথ ধরতে এয়ারবিএনপির টিকিট সংগ্রহ করেন। তবে তিনি জানান এর আগে অন্তত ২শ বার তিনি সাউথওয়েস্টে ভ্রমণ করেছেন এবং এধরনের পরিস্থিতি ভবিষ্যতে তারা সামলাতে পারবেন বলে আশা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়