শিরোনাম
◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৩:৩০ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৩:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

মাসুদ আলম: [২] সোমবার (১১ অক্টোবর) রাজধানীর বনানী পূজামণ্ডপে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত থাকবে র‌্যাব। সব ধরনের অনাকাঙিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

[৩] তিনি বলেন, র‌্যাবের ডগ স্কোয়াড সার্বক্ষণিক পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রমে অংশগ্রহণ করবে। মাদক, অস্ত্র উদ্ধারসহ যেকোনো পরিস্থিতির জন্য র‌্যাব ডগ স্কোয়াডকে প্রস্তুত রাখা হয়েছে। র‌্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট, র‌্যাব স্পেশাল ফোর্স-এর কমান্ডো টিম এবং র‌্যাব এয়ার উইংয়ের হেলিকপ্টার যেকোনো উদ্ভূত পরিস্থিতির জন্য নাশকতা মোকাবিলায় সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।

[৪] র‌্যাব ডিজি বলেন, উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য র‌্যাবের প্রত্যেকটি ব্যাটালিয়নকে প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো ধরনের ইভটিজিং, উত্যক্ত, হয়রানির ঘটনা প্রতিরোধে র‌্যাবের মোবাইল কোর্ট চলবে। প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। পূজায় মাদকের চোরাচালান বন্ধে র‌্যাবের বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।

[৫] তিনি বলেন, ভার্চুয়াল জগতে যেকোনো ধরনের গুজব, মিথ্যা তথ্য ও উসকানিমূলক বক্তব্য প্রচার রোধে মনিটরিং টিম সক্রিয় রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়