শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৩:২৫ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৩:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক: [২] দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে জিতেই চলেছিল ব্রাজিল। ৯ ম্যাচে ২২ গোল করে ৯টিতেই জিতেছিল তারা। তবে সোমবার ভোরে তাদের জয়রথ থামিয়েছে কলম্বিয়া। ঘরের মাঠে তারা ব্রাজিলকে রুখে দিয়েছে গোলশূন্য ড্রয়ে।

[৩] অবশ্য ড্র করলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে তিতের শিষ্যরা। ১০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। কাতার বিশ্বকাপ এক প্রকার নিশ্চিত সেলকাওদের। সমান ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। আর ১৫ পয়েন্ট নিয়ে কলম্বিয়া আছে পঞ্চম স্থানে।

[৪] কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন নেইমার। কিন্তু পিএসজি এই তারকা আগমনেও সতীর্থরা উজ্জীবিত হননি। কলম্বিয়ার জালের নাগাল পাননি। যদিও পুরো ম্যাচে প্রভাব বিস্তার করে খেলেছেন তিতের শিষ্যরা। প্রথমার্ধে কাছের পোস্টে নেইমারের নেওয়া দারুণ একটি শট ডাইভ দিয়ে রক্ষা করেন কলম্বিয়ার ডেভিড অসপিনা।

[৫] গোলের সুযোগ পেয়েছিলেন লুকাস পাকুয়েতাও। কিন্তু গোললাইন অতিক্রম করাতে পারেননি। এ সময় নেইমারের পাস থেকে বল পেয়ে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন পাকুয়েতা। তার সামনে ছিল কেবল কলম্বিয়ার গোলরক্ষক অসপিনা। কিন্তু তিনি লক্ষ্যভ্রষ্ট শট নেন।

[৬] কলম্বিয়া অবশ্য খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি। যেটা পেরেছিল সেটা প্রথমার্ধে সেট পিস থেকে। এ সময় হুয়ান কুইন্তেরোর নেওয়া বাকানো ফ্রি কিক ইয়েরে মিনার মাথা ছুঁয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।

[৭] কলম্বিয়া ও ব্রাজিলের গোল মিসের এমন মহড়া চলে দ্বিতীয়ার্ধেও। তাতে গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচটি। গোল ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়