শিরোনাম
◈ বিশ্ব কি বড় ধরনের শেয়ারবাজার ধস ও অর্থনৈতিক মন্দার পথে? ◈ কাউকে টার্গেট করে নয়, তথ্যের ভিত্তিতেই ৪ বারে অভিযান: কাস্টমস গোয়েন্দা ◈ ৭ গোলের ঝড়ে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড ◈ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবিকে এআই বলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে: প্রেস উইং ◈ বেসরকারি ব্যাংকের ৭ কোটি টাকা নিয়ে ক্যাশ ইনচার্জ লাপাত্তা, আটক ২ কর্মকর্তা ◈ বঙ্গোপসাগরে ৩ লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, আসছে ঘূর্ণিঝড় ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৩:১৮ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীর প্রাচীনতম বখসি হামিদ মসজিদ পরিদর্শনে ফ্রান্সের রাষ্ট্রদূত

কল্যাণ বড়ুয়া: [২] চট্টগ্রামের বাঁশখালীর প্রাচীনতম নিদর্শন বখসি হামিদ জামে মসজিদ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহ (H.E. Mr. Jean Martin SCHUH )।

[৩] তিনি রোববার (১০ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে প্রাচীন এই স্থাপনা পরিদর্শন করেন। এসময় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, অলিয়স ফ্রসেস ড. সেলভাস থেরেস, চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের পরিচালক ড. প্রণব মিত্র চৌধুরী, সহকারী পুলিশ সুপার (অনোয়ারা সার্কেল) মোহাম্মদ হুমায়ুন কবির, বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম, বখশি হামিদ জামে মসজিদ ও মাদরাসা পরিচালক শাহ সুফি হাফেজ মাওলানা আবদুল মজিদ, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক জুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আহমদুর রহমান প্রমুখ।

[৪] মসজিদ পরিদর্শনকালে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহ বলেন, বখসি হামিদ জামে মসজিদটি খুব সুন্দর একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান। পরিদর্শন কালের স্বাক্ষী প্রাচীন এই মসজিদটি সবাইকে দেখতে আসার এবং সংরক্ষণ করার আহবান জানান তিনি।

[৫] বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে বখশি দীঘির পাড়ে প্রাচীন স্থাপনা বখসি হামিদ জামে মসজিদটি ৯৭৫ হিজরী, ১৫৬৮ খৃঃ সালে এ মসজিদটি নির্মিত হয় বলে মসজিদের নামফলক সূত্রে জানা যায়। মসজিদটি সুলতান সম্রাট সোলাইমানের আমলে নির্মিত হয়।

[৬] এই মসজিদটির নির্মাণ কৌশলের সাথে প্রাচীন স্থাপনা ঢাকার শায়েস্তা খান মসজিদ এবং নারায়নগঞ্জের বিবি মরিয়ম মসজিদের মিল রয়েছে। কালের স্বাক্ষী হয়ে মসজিদটি এখানে দাঁড়িয়ে আছে। এই মসজিদকে কেন্দ্র করে সেখানে নির্মিত হয়েছে মাদরাসা, হেফজখানা।

[৭] প্রতি শুক্রবার এই মসজিদে জুমার নামাজ আদায় করতে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন। বাঁশখালীর এ ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য বিভিন্ন সময়ে অনেক পর্যটক আসেন এবং এ মাদ্রাসায় কয়েকশত শিক্ষার্থী রয়েছে ।

[৮] উল্লেখ্য বাঁশখালীর মধ্য ইলশায় ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী বখশী হামিদ মসজিদ। এই মসজিদটি নির্মিত হয়েছে ইট, পাথর ও সুরকি ব্যবহার করে। ৯৭৫ হিজরি সালের ৯ রমজান। যার ইংরেজি সাল ১৫৬৮ সালের ৯ মার্চের সঙ্গে মিলে রয়েছে।

[৯] শিলালিপির বক্তব্য মতে, এটি সুলাইমান কররানি কর্তৃক প্রতিষ্ঠা করার কথা থাকলেও লোকমুখে বখশী হামিদের নির্মিত মসজিদ বলে পরিচিত।

 

  • সর্বশেষ