শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ১১:১৮ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নরেন্দ্র মোদী একনায়ক নন, তিনি আমার দেখা সব থেকে গণতান্ত্রিক নেতা, বললেন অমিত শাহ

লিহান লিমা: [২] গত ৭ অক্টোবর ক্ষমতার ২০ বছর পূর্ণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ উপলক্ষ্যে দেশটির সংসদ টিভিতে একটি সাক্ষাতকারে সময় বিজেপি সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মোদীর ‘একনায়ক’ ভাবমূর্তি নিয়ে প্রশ্ন করা হয়।

[৩]উত্তরে অমিত শাহ বলেন, ‘আমি মোদীজির সঙ্গে বিরোধী দলের এবং সরকার থেকে কাজ করেছি। মোদীজি অত্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রিসভা পরিচালনা করেন। তিনি বক্তার গুরুত্ব বিবেচনা না করে ব্যক্তির মতামতকে মূল্য দেন এবং ধৈর্য সহকারে সবার কথা শোনেন। এরপর ভালো-মন্দ মূল্যায়ন করে প্রধানমন্ত্রী হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

[৪]এ সময় অমিত শাহ কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে কটাক্ষ করে বলেন, তারা মনে করে দেশ শাসন করা তাদের জন্মগত অধিকার। মোদী এসে রাজনৈতিক ধরনকে পরিবর্তন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়