শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৮:০৬ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় কাগজের রোল তৈরির কারখানায় আগুন

নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় একটি কাগজের রোল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জামগড়ার শিমুলতলা এলাকার আনোয়ার সিএনজি স্টেশনের বিপরীতে জামান মার্কার নামক প্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ১১টার দিকে শিমুলতলা ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ডিইপিজেড স্টেশনের আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, 'আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়