শিরোনাম
◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড ◈ বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ!

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০২:৪৯ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবদুন নূর তুষার : গ্রাহকের সঙ্গেই সব বাহাদুরি না দেখিয়ে দয়া করে তাদের প্রতি সদয় হোন

আবদুন নূর তুষার : এসক্রো সেবা দেবে আর্থিক প্রতিষ্ঠান। ফস্টার এটা দিয়েছে। ফস্টারের লাইসেন্স নেই। তাদের বাংলাদেশ ব্যাংক এনওসি দিয়ে তার ভিত্তিতে কাজ করতে দিয়েছে। যে কাজে লাইসেন্স লাগে, সে কাজে আপত্তি নেই একথা বলে লেনদেনের কাজ করতে দিলো কেন? আর যদি দেয় তবে সেই প্রতিষ্ঠানের অনিয়ম কেন দেখভাল করবে না? পুকুরচুরি হওয়ার পর পুকুর খুঁজবে কেন? গ্রাহক কি জানে কার লাইসেন্স আছে আর কার নেই? এটা কোথায় ঝোলানো আছে? কোথায় এই তালিকা দিয়েছে আগেই? সবাই জানে? সে টাকা দিয়েছে, সেটা জমা হয়েছে। আর এখন নিয়ম অনুযায়ী তার টাকা একই চ্যানেলে ফেরত আসার কথা। সেটা আটকে আছে? কেন? এখানে গ্রাহকের দোষ কী? গ্রাহকের সঙ্গেই সব বাহাদুরী না দেখিয়ে দয়া করে তাদের প্রতি সদয় হন। ফস্টারকে ব্যবসা করতে দেবেন না, দিয়েন না। তাদের সমস্যার জন্য তাদের শাস্তি দেন। আর এই যে টাউট বাটপারদের এনওসি দিয়েছেন, দিয়ে চুরি করতে দিয়েছেন, এজন্য আপনাদের কি কোনো অনুশোচনা আছে? আগে রিফান্ডের দাবি পরীক্ষা করে আপনারা রিফান্ড দিয়ে দেন, যদি ফস্টারের অ্যাকাউন্টে টাকা থাকে। গরিব মানুষ আর মধ্যবিত্ত কেন এভাবে কষ্ট পাবে? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়