শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ১২:৫৫ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ১২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব এ চৌধুরী: দৈনিক ইত্তেফাক থেকে যেভাবে ভাসানীর নাম ‘উধাও’ হলো!

সাকিব এ চৌধুরী: দৈনিক ইত্তেফাক প্রতিষ্ঠায় মওলানা আব্দুল খান ভাসানীর অবদান থাকলেও বর্তমানেও পত্রিকাটির প্রতিষ্ঠাতা হিসেবে শুধু তোফাজ্জল হোসেন মানিক মিয়ার নাম উল্লেখ করা হয়। কীভাবে কোন পরিস্থিতিতে মওলানা ভাসানীর নাম দৈনিক ইত্তেফাক থেকে ‘উধাও’ হয়ে যায় সেটার একটা বর্ণনা পাওয়া যায় মাহমুদুর রহমান মান্নার ‘বাংলাদেশের ছাত্ররাজনীতি অতীত বর্তমান ও ভবিষ্যৎ’ বইয়ে। সে বইয়ে তিনি লিখেন, ‘তদানীন্তন পত্রিকাগুলো সরকার বিরোধী সংবাদ প্রকাশে আগ্রহী না হওয়ায় মওলানা ভাসানী নিজস্ব পত্রিকা প্রকাশের অনুমতি নেন।

সে অনুযায়ী প্রদেশিক পরিষদের সদস্য আছগর হোসেনের ঢাকাস্থ ৭৭ নং মালিটোলায় অবস্থিত ছাপাখানা হতে সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকা প্রকাশ শুরু হয় ১৯৪৯ সালের ১৫ আগস্ট থেকে। পরবর্তীতে ইত্তেফাক ৯ নং হাটখোলা রোডের পেরামাউন্ট প্রেস থেকে ইয়ার মোহাম্মদকে প্রকাশক ও মুদ্রাকর এবং ৯৪ নবাবপুর রোডের ঠিকানায় তোফাজ্জল হোসেনের (মানিক মিয়া) সম্পাদনায় প্রকাশিত হতে থাকে। প্রতিষ্ঠাতা হিসেবে মওলানা ভাসানীর নাম থাকে।

১৯৫৪ সালের মার্চে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে জনপ্রিয় হয়ে ওঠা সাপ্তাহিক ইত্তেফাককে দৈনিক করার পদক্ষেপ নেওয়া হয়। সে অনুযায়ী ১৯৫৩ সালের ২৪ ডিসেম্বর ইত্তেফাক পূর্বের ব্যবস্থাপনায় দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করে। অর্থাৎ দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মওলানা ভাসানী, ইয়ার মোহাম্মদ খান প্রিন্টার ও পাবলিশার এবং তোফাজ্জল হোসেন (মানিক মিয়া) সম্পাদক ছিলেন। নির্বাচনের পর সরকারি ষড়যন্ত্রে ১৯৫৪ সালের ১৪ মে রাতের অন্ধকারে ইয়ার মোহাম্মদের অজ্ঞাতসারে সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়াই ইত্তেফাকের প্রিন্টার ও পাবলিশার হয়ে যান। প্রতিষ্ঠাতার বদলে পৃষ্ঠপোষক হিসেবে শিরোনামায় মওলানা ভাসানীর নাম ছাপা হতে থাকলেও কিছুদিনের মধ্যেই তাও উধাও হয়ে যায়। ফেসবুক থেকে

  • সর্বশেষ