শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ১২:৫৬ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ১২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উয়েফা নেশনস লিগ ফাইনাল: শুরু হলো স্পেন-ফ্রান্স দুই মহারথীর মাঠের লড়াই

স্পোর্টস ডেস্ক: [২] বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১২.৪৫ মিনিটে শুরু হয় ম্যাচটি। স্পেন তিনটে ইউরো কাপ চ্যাম্পিয়ন, অন্যদিকে ফ্রান্স ইউরোপ সেরা হয়েছে দুবার। লাল বনাম নীল জার্সির লড়াই। লে ব্লু বনাম লা রোখা। তারুণ্য বনাম অভিজ্ঞতা। আজকের উয়েফা নেশনস লিগ ফাইনালে স্পেন বনাম ফ্রান্স ম্যাচে এটাই রিংটোন।

[৩] একঝাঁক তরুণ ফুটবলারদের নিয়ে দীর্ঘ ৯ বছর পর কোনও আন্তর্জাতিক খেতাব জয়ের সুযোগ রয়েছে স্প্যানিশ আর্মাডার সামনে।উল্লেখ্য, ২০১২ সালে ইউরো কাপে শেষ সাফল্যের মুখ দেখেছিল তারা। সেই দলের একমাত্র সদস্য হিসেবে রবিবার মাঠে নামবেন সের্গিও বুস্কেতস। বাকিদের ঝুলিতে খুব বেশি অভিজ্ঞতা নেই। তবে সদ্য ইউরো জয়ী ইতালিকে সেমি-ফাইনালে হারানোর পর চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ লুইস এনরিকে।

[৪] পক্ষান্তরে, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সাফল্য ধরে রেখেই রবিবার উয়েফা নেশনস লিগ ঘরে তুলতে মরিয়া দিদিয়ের দেশঁর দল।টুর্নামেন্টের সেমি-ফাইনালের আগে খুব একটা ছন্দে ছিল না ফ্রান্স। গত ৬ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ের মুখ দেখেছিল দেশঁ-ব্রিগেড। গত ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে প্রথমার্ধে দু’গোল হজম করেন গ্রিজম্যান-এমবাপেরা। তবে দ্বিতীয়ার্ধে দুরন্ত কামব্যাক তাঁদের ফাইনালে তোলে। ফাইনালে স্পেনের পাসিং ফুটবল রুখতে আরও বেশি দায়িত্ব নিতে হবে পোগবাদের।দেশঁর কথায়, ‘গত কয়েক মাস দল আশানুরূপ ফল করতে পারেনি। তবে এই টুর্নামেন্টে ছেলেরা ঘুরে দাঁড়াতে সক্ষম।’ অতীতে দু’দলের সাক্ষাতে ফ্রান্সকে টেক্কা দিয়েছে স্পেন। ৩৫ বারের সাক্ষাতে ১৬ জয় নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশ আর্মাডা। পক্ষান্তরে, ১২ বার শেষ হাসি হেসেছে ফ্রান্স। তবে নেশনস লিগের ফাইনালের আগে এই পরিসংখ্যানকে গুরুত্ব দিতে নারাজ স্পেন কোচ লুইস এনরিকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়