শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১, ০৫:৪৮ বিকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন, বাদ পড়লেন চারজন

স্পোর্টস ডেস্ক : [২] স্কোয়াড চূড়ান্ত করার শেষ দিনে বিশ্বকাপ দলে পরিবর্তন এনেছে আফগানিস্তান। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে নেই এর আগে বিশ্বকাপ দলে ডাক পাওয়া ৪ জন।

[৩] গত ৯ সেপ্টেম্বর ১৮ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে এসিবি। সেই স্কোয়াডে থাকলেও পরিবর্তিত চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন শরফউদ্দিন আশরাফ, দাওলাত জাদরান, শাপুর জাদরান ও কাইস আহমেদ। এদের মধ্যে শরফউদ্দিন আশরাফ ও দাওলাত জাদরান রিজার্ভ খেলোয়াড় হিসেবে আছেন।

[৪] তারা দুইজন ছাড়াও রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলের সাথে বিশ্বকাপে থাকবেন সামিউল্লাহ শিনওয়ারি ও ফজল হক ফারুকি। চূড়ান্ত স্কোয়াডে ডাক পেয়েছেন ফরিদ আহমাদ মালিক। - বিডিক্রিকটাইম, সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়