শিরোনাম
◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী ◈ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি সেদিন কোনো ভুল করিনি: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ◈ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী দল শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী ◈ কুমিল্লার সমেশপুরে সবজির চারা বিক্রিতেই ১৫ কোটি টাকার বাণিজ্য, লক্ষ্যমাত্রা ২০ কোটি! ◈ বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে কাজের নতুন সুযোগ, নিয়োগ শুরু ২০২৭ সালের এপ্রিলে ◈ সৌদি আরবে ভারি বৃষ্টির জন্য চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ১১:২৫ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ১১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬৮ বছর পর আবারও টাটার হাতে এয়ার ইন্ডিয়া

অনলাইন ডেস্ক: টাটা গ্রুপ ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া কিনে নিয়েছে। এতে ৬৮ বছর পর আবারও টাটার হাতেই ফিরে এলো এয়ার ইন্ডিয়া। এজন্য গ্রুপটির ব্যয় হয়েছে ১৮ হাজার কোটি রুপি। আজ শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করে ভারত সরকারের পক্ষ থেকে এ খবর জানানো হয়।

১৯৩২ সালে ভারত স্বাধীন হওয়ার আগে এয়ার ইন্ডিয়া কিনে নিয়েছিল টাটা গ্রুপ। তখন এটির নাম ছিল টাটা এয়ারলাইন্স। এর পর ১৯৫৩ সালে এয়ার ইন্ডিয়া রাষ্ট্রায়ত্ত সংস্থা হয়। গত সপ্তাহের শুরুতে এয়ার ইন্ডিয়ার দরপত্র মূল্যায়ন শুরু করে কেন্দ্রীয় সরকার। আজ শুক্রবার নিলামে দ্বিতীয় স্থানে ছিলেন স্পাইসজেটের প্রধান অজয় সিং। তাদের দরপত্র ছিল প্রায় ১৫ হাজার ১০০ কোটি রুপি।

বেশ কয়েক বছর ধরে ঋণে জর্জরিত এয়ার ইন্ডিয়া। চলতি বছর আগস্টের শেষে এয়ার ইন্ডিয়ার মোট ঋণ ছিল ৬৫ হাজার ৫৬২ কোটি রুপি। মালিকানা হস্তান্তরের পর এয়ার ইন্ডিয়ার ঋণ থাকবে ৪৬ হাজার ২৬২ কোটি রুপি। এই ঋণ এয়ার ইন্ডিয়া অ্যাসেট হোল্ডিং লিমিটেডের (এআইএএইচএল) নামে চলবে।

সংস্থাটির মোট ১২৭টি উড়োজাহাজ রয়েছে, যা ৪২টি আন্তর্জাতিক গন্তব্যে চলাচল করে। এখন ভারতে মোট ৪ হাজার ৪০০টি অভ্যন্তরীণ এবং ১ হাজার ৮০০টি আন্তর্জাতিক অবতরণ এবং পার্কিং স্লটের পাশাপাশি বিদেশি বিমানবন্দরে ৯০০ স্লটের নিয়ন্ত্রণ পাবে টাটা গ্রুপ। এয়ার ইন্ডিয়ার কর্মীদের চাকরি ১ বছরের জন্য নিশ্চিত করা হয়েছে। এরপর যাদের ছাটাই দেওয়া হবে, তারা ভলান্টারি রিটায়ারমেন্টের সুযোগ পাবেন।

সূত্র: এনডিটিভি।

  • সর্বশেষ