শিরোনাম
◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে ◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৯:৩৩ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৯:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেট ও চট্টগ্রাম থেকে সরাসরি দুবাই ফ্লাইট চালু করা হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী

ফাহমিদুল কবীর:[২] প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, সিলেট ও চট্রগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের দুবাইতে সরাসরি ফ্লাইট চালু করা হবে। বাসস

[৩]শনিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। এর আগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদেন প্রবাসী কল্যাণমন্ত্রী ।

[৪]এসময় দুবাইয়ে সিলেট থেকে সরাসরি বিমান চলাচলের ব্যাপারে মন্ত্রী বলেন, সিলেট ও চট্টগ্রাম থেকে দুবাইয়ে সরাসরি কোন ফ্লাইট নেই, তবে দুই জেলার অনেক যাত্রী দুবাইয়ে যাওয়া আশা করেন।

[৫]তিনি বলেন, সিলেটের তুলনায় চট্টগ্রাম থেকে দুবাইয়ের প্যাসেঞ্জার বেশী। তাই আগে চট্রগ্রাম থেকে সরাসরি দুবাইয়ে ফ্লাইট চালু হবে। এরপর হবে সিলেট থেকে। এতে করে যাত্রীদেরও ভোগান্তি কমার পাশাপাশি সময়ও অনেকটা সাশ্রয় হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়