শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৯:১৩ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ১২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত ২৪ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে ৪ লাখেরও অধিক: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার: [২] দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৬ কোটি ৮৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ৪১ লাখ ১৯ হাজার ২৪৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। মজুত আছে এককোটি ৪৪ লাখ ৬৩ হাজার ১৭৪ ডোজ। এপর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৬১ লাখ ৭৮ হাজার ৯৪৬ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৭৯ লাখ ৪০ হাজার ৩০০ জন। শনিবার দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৪ লাখ ৯৪ হাজার ৭০৮ ডোজ টিকা।

[৩] এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা। শনিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৩ হাজার ১৩৮জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ৫০ জনকে। ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১১ হাজার ৮৪২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৯২ জনকে।

[৪] এছাড়া সিনোফার্মের টিকা প্রথম ডোজ নিয়েছেন ৩ লাখ ১৯ হাজার ৭৪০ জন এবং দ্বিতীয় ডোজ এক লাখ ৪১ হাজার ৬৫৫ জন। মডার্নার প্রথম ডোজ নিয়েছেন ৪ হাজার ৮০৮ জন এবং দ্বিতীয় ডোজ ১ হাজার ৩৮৩ জনকে। এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ২৭ লাখ ৫০ হাজার ১২৬ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়