শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৬:৩৩ বিকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৬:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৩

আল আমীন: [২] ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযানে পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতকসহ ১৩জনকে গ্রেফতার করেছে। নগরীর বিভিন্ন এলাকা থেকে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করে।

[৩] কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত নগরী গড়তে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ অভিযানে গত ২৪ ঘন্টায় তেরজনকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে সিআর মামলায় মাত্র ৩ মাসের সাজাপ্রাপ্ত বা অল্প সাজা নিয়ে পালিয়ে বেড়ানো দুইজনকে গ্রেফতার করা হয়।

[৪] তারা হলো, মোঃ আব্দুল হালিম, পিতা-গিয়াস উদ্দিন ও মোঃ নয়ন। এছাড়া সিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলো, মোখলেছুর রহমান ও দুলাল মিয়া। অপরদিকে জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত মোঃ আঃ হাই, রেনু আক্তার, হামিদুল ইসলাম, মোঃ সালাউদ্দিন ও আকলিমা খাতুনকে গ্রেফতার করা হয়।

[৫] এছাড়া নিয়মিত মামলায় মোঃ সাকিব মিয়াকে গ্রেফতার করা হয়। এর আগে ডাকাতির প্রস্তুতি, গনধর্ষন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় আরো ৩জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা শেষে শনিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়