শিরোনাম
◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৬:০২ বিকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাইওয়ানকে ‘শান্তিপূর্ণভাবে’ একীভূত করবে চীন: শি জিনপিং

আসিফুজ্জামান পৃথিল: [২] এক বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তাইওয়ানের সঙ্গে পুনর্মিলন হবে। চীন অবশ্যই তা করবে। চীনের শেষ সাম্রাজ্যবাদী রাজবংশকে বিপ্লবের মাধ্যমে উৎখাত করার ১১০তম বার্ষিকী উপলক্ষ্যে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন চীনা প্রেসিডেন্ট। বিবিসি

[৩] শি জিনপিং বলেন, আমি শান্তিপূর্ণ পুনর্মিলন চাই। এর জন্য দরকার একটি দেশ দুই ব্যবস্থা নীতির। যেমনটি চলছে হংকংয়ে। আমাদের মাতৃভূমির একত্রিকরণের সবচেয়ে বড় বাধা তাইওয়ানের স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদ। এটি আমাদের জাতীয় পুনরুজ্জীবনের জন্য মারাত্মক বিপজ্জনক। সিএনএন

[৪] দীর্ঘদিন ধরে চীন একটি দেশ-দুটি ব্যবস্থা নীতির বলে আসলেও বরাবরের মতো তা প্রত্যাখ্যান করে আসছে তাইওয়ান। দ্বীপটির দাবি, তাদের জনগণ চীনা পরিকল্পনার সঙ্গে একমত নয় তা স্পষ্ট জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়