শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৫:২৮ বিকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাপার নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

শাহীন খন্দকার : [২] জাতীয় পার্টির মহাসচিব পদে দলটির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নুকে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার জাপা দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। অক্টোবর জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুর পর পদটি শূন্য ছিল।

[৩] এরপরই পদের জন্য দৌঁড়ঝাপ শুরু হয়। মহাসচিব পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী চেয়ারম্যান জিএম কাদেরের প্রথম পছন্দ ছিল। কিন্তু দলের জেষ্ঠ্য নেতাদের বিরোধিতার কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন জিএম কাদের।

[৪] ১৯৫৩ সালে মুজিবুল হক চুন্নুর জন্ম কিশোরগঞ্জে। ১৯৮৬ সালে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ও ১৯৮৮ সালে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

[৫]এছাড়া ২০০৮, ২০১৪, ২০১৮ সালে মহাজোট প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়