শিরোনাম
◈ হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা ◈ নিজ কেন্দ্রে হেরেছেন জামায়াত আমির ◈ ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির আসাদুজ্জামান ◈ রংপুর–৪ আসনের প্রাথমিক ফলে বিএনপির এমদাদুলকে পেছনে ফেলে এগিয়ে আখতার হোসেন ◈ প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়ে সালাহউদ্দিন আহমদ ◈ কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর বড় জয়ের আভাস ◈ ঢাকা-৯–এর দুই কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে ধানের শীষের হাবিবুর, তৃতীয় অবস্থানে তাসনিম জারা ◈ জামায়াত প্রার্থীকে পেছনে ফেলে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান ◈ বাংলাদেশে ভোটের ফলাফলের ওপর ভারতের পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে: রণধীর জয়সওয়াল ◈ বিজয় হলে মিছিল নয় সিজদায় পড়ব : জামায়াত আমির

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৪:৫৭ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৪:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দোহায় তালিবান শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র

সাকিবুল আলম:[২] আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর শনি ও রোববার কাতারের রাজধানী দোহায় প্রথমবারের মতো সরাসরি আলোচনা করবে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল। টোলো নিউজ, রয়টার্স

[৩] এ আলোচনায় অংশ নেবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রণায়ের কর্মকর্তা,ইউএসএআইডি ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা।

[৪] অপহৃত মার্কিন নাগরিক মার্ক ফ্রেরিচকে মুক্ত করার বিষয়ে এবং সেই সঙ্গে আফগানিস্তানে অবস্থানরত অন্যান্য মার্কিন নাগরিকদের নিরাপদে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর ব্যপারে কথা বলবেন তারা।

[৫] দোহায় অনুষ্ঠিতব্য এ আলোচনার আরো একটি মুখ্য উদ্দেশ্য হলো, আফগানিস্তান যেনো কোনোভাবেই আল-কায়েদা কিংবা অন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্যে পরিণত না হয় সে ব্যপারে তালিবানকে পুনরায় সতর্ক করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়