শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৪:৩০ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৪:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডোমারে বাবার মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকে মারা গেলেন মেয়ে

রতন কুমার: [২] নীলফামারীর ডোমার উপজেলায় মোবাইল ফোনে বাবার মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকে মেয়েরও মৃত্যু হয়েছে। শনিবার (৯ অক্টোবর) ভোর পাঁচটায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। একসাথে বাবা ও মেয়ের মৃত্যুতে গোটা উপজেলায় শোকের ছায়া নেমে আসে।

[৩] মৃতরা হলেন, উপজেলার হরিণচড়া ইউনিয়নের উত্তর পশ্চিম হরিণচড়া জোড়পাখুড়ী গ্রামের মজিবুল হক (৭৫) এবং তার মেয়ে নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের আজগার আলীর স্ত্রী রাবেয়া খাতুন (৪০)।

[৪] মজিবুল হকের ছেলে মো. হারুন-অর রশীদ জানান, দীর্ঘদিন হতে তার বাবা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শনিবার ভোরে তার মৃত্যু হয়। মোবাইল ফোনে বাবার মৃত্যুর খবর তার বড় বোন রাবেয়া খাতুনকে (৪০) জানায় হারুন। খবর শুনে কিছুক্ষণের মধ্যে রাবেয়া খাতুনের বুকে ব্যাথা শুরু হয়। পরিবারের সদস্যরা কোন কিছু বুঝে ওঠার আগেই মেয়ে রাবেয়ারও মৃত্যু হয়।

[৫] হারুন অর রশিদ বলেন, আমার বোনের শ্বশুড় বাড়ির লোকদের সাথে কথা বলে বাবা-মেয়ের মরদেহ একসাথে দাফন করার সিদ্ধান্ত হয়। বাদ যোহর জোড়পাখুড়ী জামে মজজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পূর্ণ করেছি।

[৬] উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, একসাথে বাবা ও মেয়ের মৃত্যুর খবরটি শুনে হাজার হাজার মানুষ দেখতে আসে। এতে গোটা উপজেলায় মানুষ মর্মাহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়