শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০১:১৪ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ১০ কোটি টাকার আইসসহ গ্রেপ্তার ২

ডেস্ক নিউজ : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া থেকে ১০ কোটি টাকার দুই কেজি ক্রিস্টাল মেথ বা আইসসহ পিকআপভ্যান চালক ও তার সহযোগীকে (হেলপার) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে।

গ্রেফতার দু’জনকে শনিবার (৯ অক্টোবর) আদালতে পাঠানো হবে। এর আগে শুক্রবার (৮ অক্টোবর) ভোর রাতে উপজেলার কেওচিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বাংলা নিউজ২৪.কম

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেন, বেসরকারি একটি এনজিও কর্মকর্তার আসবাবপত্র পরিবহনের আড়ালে গাড়ির মালিকের সহযোগিতায় তারা ক্রিস্টাল মেথ পাচার করছিলেন। ঢাকায় নিয়ে এসব বেশি দামে বিক্রির উদ্দেশ্য ছিলো তাদের। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় দিদার নামে ওই গাড়ির মালিকও জড়িত আছেন। তাদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়