শিরোনাম
◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান ◈ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ◈ ‘আমলনামা’ প্রকাশ: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সংস্কারের প্রতিবেদন

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০২:৪৮ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গু রোগে সহকারী রাজস্ব কর্মকর্তার মৃত্যু

নিউজ ডেস্ক : শুক্রবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন চন্দ্র মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকা দক্ষিণ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ূন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

সুমন চন্দ্র ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সদর দফতরে নিরীক্ষা শাখায় কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তার স্থায়ী ঠিকানা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়। তিনি ২০১৪ সালে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে চাকরিতে যোগদান করেন। মৃত্যুকালে তিনি ৩ মাসের একটি শিশু সন্তান ও স্ত্রী রেখে গেছেন।

এদিকে সুমন চন্দ্রের মৃত্যুতে কাস্টমস ও ভ্যাট বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ ও আত্মার শান্তি কামনা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়