শিরোনাম
◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০২:৫১ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন্দিরে জিন্স প্যান্ট পরে নারীদের প্রবেশ নিষেধ

অনলাইন ডেস্ক: কর্নাটকের মন্দিরে ঢুকতে এখন থেকে নারীদের পোশাকের ব্যাপারে সচেতন হতে হবে। কয়েক দিনের মধ্যেই এ নিয়ে একটি সরকারি প্রজ্ঞাপন জারি হতে চলেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিজেপি শাসিত রাজ্যের মন্দিরগুলোতে নজরদারি চালায় যে সরকারি ধর্মীয় পরিষদ, তারা বলেছে, মন্দিরে প্রবেশ করতে হলে নারী এবং পুরুষ নির্বিশেষে যথাযথ ‘হিন্দু পোশাক’ পরতে হবে। মহিলাদের নিজেদের শরীর যথাযথভাবে ঢাকতে হবে। অন্যথায় মন্দিরে প্রবেশ করা যাবে না।

কর্নাটকের মন্দিরে মহিলাদের পোশাক কেমন হবে? এক পুরোহিত হরিনারায়ণ আশরানা তার ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেছেন, মেয়েদের ক্ষেত্রে হিন্দু পোশাক শাড়ি হলেই সবচেয়ে ভালো। শাড়ি কীভাবে পরা হবে তা-ও বলে দিয়েছেন তিনি।

ক্যামেরার সামনে দক্ষিণ কন্নড় মন্দিরের প্রশাসনিক সদস্য পুরোহিত হরিনারায়ণ আশরানাকে বলতে শোনা গিয়েছে, শাড়ি এমনভাবে পরতে হবে যাতে মহিলাদের বক্ষদেশ যথাযথ ভাবে ঢাকা পড়ে। পুরুষ পুণ্যার্থীদের পোশাক কী হবে, তা এখনও ঠিক হয়নি। বিষয়টি আপাতত আলোচনাধীন।

মেয়েরা কী ভাবে শাড়ি পরবেন, তা বলে দেওয়ার পাশাপাশি মন্দিরে পুণ্যার্থীদের জিন্‌সের প্যান্ট পরার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করেছেন হরিনারায়ণ। বজরং দলও এ নিয়ে পোস্টার সেঁটেছে মন্দিরের দেওয়ালে। পোশাক নির্দেশিকা পালনে যাতে কোনও বিচ্যুতি না হয়, তা নিশ্চিত করতেই ওই পোস্টার।

কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার ২১১টি মন্দিরের উপর নজরদারি চালায় সরকারি পর্ষদ ‘কর্নাটক স্টেট ধার্মিক পরিষদ’।

মন্দিরে পোশাক নিয়ে প্রজ্ঞাপন জারি করার নেপথ্যে মূলত তারাই। পর্ষদের বক্তব্য হলো, মন্দিরে সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত। বিষয়টি বাধ্যতামূলক করতে তাই দক্ষিণ কন্নড়ের প্রতিটি মন্দিরে ব্যানার ঝোলানোর নির্দেশও দিয়েছে তারা। সূত্র: আনন্দবাজার

  • সর্বশেষ