শিরোনাম
◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০২:৩৮ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাকির তালুকদার: আমাদের বাংলা ও ভারতবর্ষের ইতিহাস মিথ্যাচারে পরিপূর্ণ!

জাকির তালুকদার: বেশ বুঝতে পারছি যে প্রচলিত এবং প্রতিষ্ঠিত সবগুলো ঘরানার কাছেই আমি একজন অস্বস্তিকর লেখক হয়ে উঠছি। কিন্তু আমার কিছুই করার নেই। সা¤প্রতিক বর্তমান, নিকট অতীত এবং বাংলা তথা ভারতবর্ষের প্রচলিত ইতিহাসের বয়ান আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। ঘটনাবলীকে কোনো একটি দর্শন বা ধর্মব্যাখ্যার দ্বারা একসূত্রে গেঁথে নেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের বাংলা ও ভারতবর্ষের ইতিহাস এতো মিথ্যাচারে পরিপূর্ণ যে সেগুলোকে ইতিহাস বলতেই এখন আমার দ্বিধা হচ্ছে।
বর্তমান শাসকগোষ্ঠীর চিন্তাধারার সঙ্গে আমার মিল নেই। বিরোধীদের সঙ্গেও নেই। দেশের বিভিন্ন ধারার চিন্তক এবং বুদ্ধিজীবীদের কারও সঙ্গেই পূর্ণ সংহতি প্রকাশ সম্ভব হচ্ছে না। এতোসব শক্তিকেন্দ্রের সাথে অসম দ্বৈরথে লিপ্ত হওয়ার ফলাফল হিসাবে আমাকে হয়তো একঘরে সাহিত্যজীবন কাটাতে হবে। তারা বলেন, মৃতদের শান্তিতে ঘুমাতে দাও। আমি বলি, মৃতরা কবর এবং শ্মশান থেকে ওঠে এসে সত্য ঘটনাগুলো জানিয়ে যাও। লেখক : কথাসাহিত্যিক। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়