শিরোনাম
◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৬:২৮ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে ৫ মাদক কারবারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : [২] নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ও সোনারগাঁয়ে র‌্যাবের পৃথক দু’টি অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

[৩]এসময় তাদের কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল, ৩৬৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয় বিক্রয়ের নগদ ৪০ হাজার ১শ’ ৪০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, মো. রমজান আলী (৩৪), মো. শাহ আলম (৪০), মো. শাহজাহান (৩৪), মাহবুবুর রহমান ওরফে মাহবুব (৩৩) ও আনোয়ার হোসেন (৪৭)। শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

[৪] সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মো. রমজান আলী ও মো. শাহ আলমকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৪০ হাজার ১শ’ ৪০ টাকা উদ্ধার করা হয়।

[৫] অপরদিকে, একই দিন রাতে সোনারগাঁ থানার সোনাখালী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৬৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহ জাহান, মো. আনোয়ার হোসেন ও মো. মাহবুবুর রহমান @ মাহবুবকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়