শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৬:০৬ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আইসিসির আরও ইভেন্ট আয়োজন করতে চায় ভারত

স্পোর্টস ডেস্ক :[২]২০২৩ সালের পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আরও ইভেন্ট আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই-এর এক কর্মকতা ভারতীয় সংবাদমাধ্যমকে এ আগ্রহের কথা জানিয়েছেন।

[৩]সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপটি ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া কথা ছিল। তবে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সেটি এখন ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। তবে পুরো আসর আয়োজনের দায়িত্বে থাকছে ভারতের কাছে।

[৪]২০২২ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ওয়ানডে বিশ্বকাপে পর আইসিসির আরও প্রতিযোগিতা ভারতে আয়োজন করার ভাবনা রয়েছে বিসিসিআই'র।

[৫]বিসিসিআই’র ওই কর্মকর্তা বলেন, ২০২৩ সালের বিশ্বকাপের পর ভারতে আইসিসির আরও প্রতিযোগিতা আয়োজন করার চেষ্টা করছি আমরা। সব ঠিক থাকলে আইসিসির কাছে আমাদের পরিকল্পনা পাঠানো হবে। সম্পাদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়