শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৫:২৯ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৫:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারের ঐক্য সরকারকে ইউরোপিয়ান পার্লামেন্টের সমর্থন

ইমরুল শাহেদ: [২] দেশটির জাতীয় ঐক্য সরকার ও পার্লামেন্টারি কমিটিকে বৈধ প্রতিনিধি বিবেচনায় বৃহস্পতিবার ইউরোপিয়ান পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হয়।

[৩] পার্লামেন্টের ৬৮০ ভোটের মধ্যে ঐক্য সরকারের সমর্থনে পড়ে ৬৪৭, বিপক্ষে পড়ে ২ এবং ৩১ জন ভোটার ছিলেন অনুপস্থিত। বলা যায় অস্থিতিশীল মিয়ানমারের ঐক্য সরকারের প্রতি এটাই হলো প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি। ইরাবতি

[৪] বৃহস্পতি পার্লামেন্টে গৃহীত এক সিদ্ধান্ত প্রস্তাবে বলা হয়েছে, মিয়ানমারের জনগণের গণতান্ত্রিক ইচ্ছার প্রতিফলন সিআরপিএইচ ও জাতীয় ঐক্য সরকারকে এই পার্লামেন্ট সমর্থন করে যাবে।

[৫] গত ফেব্রুয়ারি মাসে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি গঠিত সরকারকে হঠিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করে এবং দলের প্রধান অং সান সুচিকে গ্রেপ্তার করে। এরপর গত আট মাস থেকে দেশটিতে চলছে বিক্ষোভ-নির্যাতন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়