শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৪:৪৬ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতমাস পর দেশে করোনায় সর্বনিম্ন মৃত্যু ৭জন, নতুন শনাক্ত ৬৪৫

শাহীন খন্দকার, জেরিন আহমেদ: [২] এ নিয়ে দেশে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৬৫৪ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বুলেটিনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এপর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৩০২ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৭৭ শতাংশ।

[৩] ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।

[৪] গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে। দীর্ঘদিন পর করোনায় শুক্রবার সর্বনিম্ন ১০ এর নিচে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর । এর আগে সবশেষ গত ১১ মার্চ করোনায় একদিনে মারা গিয়েছিলেন ৬জন। এদিন নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছিল ২ দশমিক ৭৭ শতাংশ।

[৫]স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ৪ জন নারী। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্্রগ্রাম বিভাগে ৩ জন করে আর রংপুরে ১ জন মৃত্যু ছাড়া দেশের বাকী চার বিভাগে কোন মৃত্যু নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়