শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের ভাণ্ডারিয়ায় স্ত্রীর পরকীয়ার স্বামী বিষপান, স্ত্রীসহ গ্রেপ্তার ২

এস.এম রিয়াজ: [২] উপজেলা ভিটাবাড়ীয় গ্রামে বৈমাত ভাইয়ের সঙ্গে স্ত্রী পরকিয়া হাতে নাতে ধরা পড়ায় স্বামী বেল্লাল সরদার (২৭) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। সে দক্ষিণ ভিটাবাড়ী গ্রামের জলিল সরদারের ছেলে। এ ঘটনায় পুলিশ নিহত বেল্লালে স্ত্রী সোনিয়া বেগম এবং পরকীয়া প্রেমিক বৈমাতভাই (মায়ের দ্বিতীয় স্বামীর ছেলে) রাজুকে গ্রেপ্তার করেছে।

[৩] থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের বাসিন্দা জলিল সরদারে ছেলে বেল্লালে সঙ্গে প্রায় ১৪ বছর পূর্বে ভাণ্ডারিয়া পৌর শহরের বাসিন্দা মো. জামালের প্রথম স্ত্রীর মেয়ে সোনিয়ার সাথে ইসলামিয়া শরিয়া মোতাবেক সাথে বিবাহ হয়। সে ঘরে মো. ঈসা নামের ৯ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। নিহত বেল্লাল ইটভাটায় শ্রমিকের কাজ করে সংসার চালাত।

[৪] নিহত বেল্লালের চাচী রানী বেগম জানান, সোনিয়ার মায়ের দ্বিতীয় স্বামীর ছেল মো. রাজু বৈমাত বোন সোনিয়ার বাড়িতে বেড়াতে এসে সৎ বোনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পরে। এ ঘটনা জানাজানি হলে বেল্লাল ভাণ্ডারিয়া পৌর শহরের ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকায় বাসা ভাড়া করে চলে যায় এবং প্রায় দের বছর বসবাস করে আর্থিক সংকটে পড়ে পুনঃরায় পৈত্রিক বাড়িতে ফিরে আসে।

[৫] এদিকে স্ত্রীর এ ধরনের ঘটনা এলাকাবাসির মুখে শোনা ছাড়াও নিজের হাতেনাতে ধরা পড়ায় স্বামীর স্ত্রী সঙ্গে তুমুল ঝগড়া হয়। ক্ষোভে ঘৃনায় গত ৫ অক্টোবর দুপুরে বেল্লাল বিষ পান করে। পরে তাকে জ্বর, পাতলা পায়খানার রোগী বলে তাকে অচেতন অবস্থায় ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি চিকিৎসকদের সন্দেহ হলে বেল্লালকে বরিশাল শেরই বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে বৃহস্পতিবার(৭অক্টোবর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেল্লাল।

[৬] এ ঘটনায় নিহত বেল্লালের বাবা মো. জলিল সরদার বাদি হয়ে পুত্রবধূ সোনিয়া, তার বৈমাত ভাই রাজু এবং শ্বশুর জামালকে আসামি করে আত্মহত্যার প্ররোচনায় মামলা দায়ের করেন।

[৭] ভাণ্ডারিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. বজলুর রহমান এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় ৩০৬ ধরার আত্মহত্যার প্ররোচনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ মামলার আসামি বেল্লালে স্ত্রী সোনিয়া বেগম এবং তার বৈমাতভাই (মায়ের দ্বিতীয় স্বামীর ছেলে) রাজুকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার সকালে জেল হাজতে প্রেরণ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়