শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৩:০৩ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক মারিয়া রোসা ও দিমিত্রি মুরাতভ

আসিফুজ্জামান পৃথিল:[২] বাক স্বাধীনতা রক্ষার অসামান্য অবদানের জন্য এই সম্মান অর্জন করেছেন তারা। নোবেল কমিটি বলেছে, গণতন্ত্র এবং স্থায়ী শান্তির পূর্ব শর্তই বাক স্বাধীনতা। মারিয়া রোসা ফিলিপাইনের ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ।

[৩] নোবেল কমিটির চেয়ার ব্রেইট রাইস-অ্যান্ডারসন বলেন, শান্তি প্রতিষ্ঠায় অসামান্য ত্যাগ স্বীকার করা সাংবাদিকরা সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্য। তাদের প্রতিনিধি হিসেবে এ দুজনের হাতে পুরস্কার তুলে দিতে পেরে নোবেল কমিটি সম্মানিত বোধ করবে।

[৪] ১৯০১ সাল থেকে বিশ্বব্যাপী শান্তিপ্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। মাঝে বিশ্বযুদ্ধের বছরগুলোতে পুরস্কার দেওয়া বন্ধ ছিল। ২০২০ সাল পর্যন্ত মোট ১০১বার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর এ পুরস্কার জিতে নিয়েছেন ১৩৫ বিজয়ী, যাদের মধ্যে রয়েছেন ১০৭ জন ব্যক্তি ও ২৮টি প্রতিষ্ঠান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়