শিরোনাম
◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০২:৪০ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে পররাষ্ট্র সচিব

মহসীন কবির: [২] পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে ৪ জনের প্রতিনিধি দল। শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে বিমানযোগে কক্সবাজার এসে পৌঁছান তারা। এ সময় তাদেরকে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের কর্মকর্তারা। চ্যানেল২৪

[৩] প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে আলাপ, রোহিঙ্গা সংশ্লিষ্ট নানা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

[৪] বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, অনুষ্ঠিতব্য জাতীয় ট্রাস্কফোর্স শরণার্থী বৈঠক, সম্প্রতি ক্যাম্পে সংঘটিত ঘটনার পর পরিস্থিতি দেখতে এ পরিদর্শন।

[৫] প্রতিনিধি দলের সঙ্গে আছেন পশ্চিম ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়নের মহাসচিব ফাইয়াজ মুর্শিত কাজী, পররাষ্ট্র সচিব দপ্তরের মহা-পরিচালক মোহাম্মদ আলীমুজ্জামান, সহকারি সচিব মো. শোয়াইব-উল-ইসলাম তরফদার। প্রতিনিধি দলটি শনিবার (৯ অক্টোবর) বিকেল ৪ টায় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

  • সর্বশেষ