শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০২:১৫ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পাঁচ মাস পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে চলছে নিবন্ধনধারী স্পিডবোট

মাজহারুল ইসলাম: [২] বাংলাবাজার-শিমুলিয়া রুটে বৃহস্পতিবার বিকেল থেকে স্পিডবোট চলাচল শুরু হয়েছে।

[৩] চলতি বছরের ৩ মে ঘাটে নোঙর করে রাখা একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ২৬ যাত্রীর মৃত্যুর পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে স্পিডবোট চলাচল বন্ধ হয়ে যায়।

[৪] কর্তৃপক্ষ স্পিডবোটের নিবন্ধন দিয়েছে এবং চালকদের পরীক্ষাও নিয়েছে। উত্তীর্ণ চালকরাই কেবল স্পিডবোট চালানোর অনুমতি পেয়েছেন। চালকের নিবন্ধন ও পরীক্ষা নিলেও কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।

[৫] শিমুলিয়া ঘাটের সহকারী পরিচালক শাহাদাত হোসেন বলেন, ঘাট সিসি ক্যামেরার আওতায় এনেছি। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত স্পিডবোট চালানোর অনুমতি দিয়েছি। জন প্রতি ১৫০ টাকা ভাড়ায় প্রতিটি স্পিডবোট সর্বোচ্চ ১২ জন যাত্রী নিয়ে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলাচল করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়