শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ১২:৩৭ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ চীন সাগরে মার্কিন সাবমেরিনে ‘অচেনা বস্তু’র আঘাত, আহত ১৫

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ চীন সাগরে থাকা মার্কিন সাবমেরিনে 'অচেনা বস্তু'র আঘাতে ১৫ সেনা আহত হয়েছেন। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদেন বলা হয়, গত শনিবার ইউএসএস কানেকটিকাট নামের ওই সাবমেরিনের সঙ্গে 'অচেনা বস্তু'র সংঘর্ষ হয়।

ইউএস নেভির এক মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, সাবমেরিনটি পশ্চিম প্রশান্ত সাগরে যুক্তরাষ্ট্রের দ্বীপ গুয়ামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এক বার্তায় তিনি বলেন, 'সাবমেরিনটি পুরোপুরি কর্মক্ষম আছে। তবে, এর কোনো ক্ষতি হয়েছে কিনা তা পর্যালোচনা করা হচ্ছে।'

প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনাটি এমন সময় ঘটল যখন চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে।চীন দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকা দাবি করলেও সাগরের তীরবর্তী দেশগুলো ও যুক্তরাষ্ট্র দেশটির এই দাবির বিরুদ্ধে আপত্তি জানিয়ে আসছে। এমন একটি সংঘাত-প্রবণ জলসীমাতেই অবস্থান করছিল মার্কিন সাবমেরিনটি।  ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়