শিরোনাম
◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ১০:০৪ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু

সাদেক আলী:  [২] করোনা আক্রান্তে একজন ও করোনা উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৪ জন, গাজীপুরের ২ জন, নেত্রকোনা ও জামালপুরের একজন করে রয়েছেন। এর মধ্যে ৪ জন নারী ও ৪ জন পুরুষ।

[৩] এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৩৪ জনের মৃত্যু হলো। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১০২৬ জনের মৃত্যু হয়েছিল।

[৪] করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ তারাকান্দা উপজেলার তাহমিনা (২৬), ময়মনসিংহ সদরের মোক্তার উদ্দিন (৬০), তারাকান্দা উপজেলার আব্দুল হাকিম (৫০), ফুলবাড়িয়া উপজেলার আমেনা (২০), গাজীপুর শ্রীপুর উপজেলার আব্দুল হাসেম (৪০), প্রদীপ (৭০), নেত্রকোনা কেন্দুয়া উপজেলার রহিমা আক্তার (৫০)। অপরদিকে জামালপুর বকসীগঞ্জ উপজেলার সাজেদা (৪০) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

[৫] ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৫ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯২ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৭ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ২০ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

 

  • সর্বশেষ