শিরোনাম
◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন ◈ স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’ ◈ ভুলের সুযোগে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ◈ ঢাকার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের কারণ কী? ◈ কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আবারও আটক ২৫৪ ◈ বৃদ্ধাশ্রমে সা‌বেক ক্রিকেটার বি‌নোদ কাম্বলি, কেমন আছেন জানালেন নিজেই ◈ বেকারত্ব থেকে অনলাইন জুয়া, রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অপরাধ ◈ ইউএনজিএ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৭:২৪ বিকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউতে কাটাছেঁড়া না করে শোল্ডার জয়েন্ট ব্যাংকার্ট রিপেয়ার

শাহীন খন্দকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কোনো রকমের কাটাছেঁড়া না করেই সফলভাবে শোল্ডার জয়েন্ট আরর্থ্রোস্কোপির মাধ্যমে ব্যাংকার্ট রিপেয়ার সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার অর্থোপেডিক সার্জারি বিভাগের আরর্থ্রোস্কোপি ইউনিটে শোল্ডার জয়েন্ট
আরর্থ্রোস্কোপির মাধ্যমে এ ব্যাংকার্ট রিপেয়ার করা হয়। বিএসএমএমইউয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

[৩] বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার না কেটেই শোল্ডার জয়েন্ট আরর্থ্রোস্কোপির মাধ্যমে বিষ্ণুচন্দ্র মদক’র ডান কাঁধের জোড়া সরে যাওয়ার ব্যাংকার্ট রিপেয়ার সফলভাবে সম্পন্ন হয়। এ শোল্ডার জয়েন্ট আরর্থ্রোস্কোপি কার্যক্রমে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের আরর্থ্রোস্কোপি ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. মো. আলী ফয়সাল, সহযোগী অধ্যাপক ডা. চৌধুরী ইকবাল মাহমুদ ও ডা. রুহুল আমিন এই অপারেশনে অংশ নেন।

[৪] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ব্যাংকার্ট রিপেয়ার বেসরকারি কোনো হাসপাতালে করলে আনুমানিক ২ থেকে আড়াই লাখ টাকা খরচ হলেও বিএসএমএমইউতে স্বল্প খরচে এ অস্ত্রোপচার করা হয়। বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ চিকিৎসক টিমকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা অনুযায়ী দেশের রোগীরা যাতে এই বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রোগের সর্বোত্তম চিকিৎসাসেবা পায় তা নিশ্চিত করতে বর্তমান প্রশাসন কাজ করছে।

  • সর্বশেষ