শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৫:৪১ বিকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৫:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনে ফিরতে চান সিরিয়া ক্যাম্পে আটকে থাকা এক নারী

মাকসুদ রহমান: [২] আইএসে যোগ দেয়ায় সিরিয়ায় আটক থাকা এক ব্রিটিশ মা তার তিন সন্তানসহ দেশে ফিরতে চান। তিনি ব্রিটেনের রাজনীতিবিদদের সহায়তা চেয়েছেন দেশে প্রবেশের জন্য। বিবিসি

[৩] নিকল জ্যাক নামের সেই নারী জানান, দেশের বাইরে থাকায় প্রশাসন তাদের নিয়ে ভাবছে না। ব্রিটেন প্রশাসন জানিয়েছে, দেশের নিরাপত্তাকে প্রধান্য দিয়েই ব্যবস্থা নেয়া হবে। বিবিসিকে দেয়া সাক্ষাতকারে নিকল দাবি করেন, তিনি কখনোই ব্রিটেনের নিরাপত্তার ওপর আঘাত হানবেন না। এর আগে ২০১৫ সালে তার স্বামী তাকে ও সন্তানদের নিয়ে আইএসে যোগ দেয়।

[৪] বর্তমানে আইএসে যোগ দেয়া নাগরিকদের, ব্রিটেনের নিরাপত্তার জন্য হুমকি মনে করায় দেশে প্রবেশের সুযোগ দিচ্ছে না প্রশাসন। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়