শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৪:৪১ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাপার সংরক্ষিত আসনে মনোনয়ন জমা ১৭ অক্টোবর

শাহীন খন্দকার: [২] জাতীয় পার্টির অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া সংসদের সংরক্ষিত আসনে উপ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে ১৭ অক্টোবর। নির্বাচন কমিশন বৃহস্পতিবার সংসদের এই সংরক্ষিত আসনের উপ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে।

[৩] ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান জানান, ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে প্রার্থীর পক্ষে প্রস্তাবক বা সমর্থক নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৮ অক্টোবর বাছাইয়ের পর ২৩ অক্টোবরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

[৪] জাতীয় সংসদে এ উপ নির্বাচনের জন্য ভোটের তারিখ রাখা হয়েছে ২৭ অক্টোবর, যদিও কখনোই তার প্রয়োজন পড়ে না। বাংলাদেশের সংবিধানের নিয়মে সরাসরি ভোটে ৩০০ আসনে নির্বাচনের পর নিবন্ধিত দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংরক্ষিত ৫০টি নারী আসন বণ্টন করা হয়। দলের মনোনীত একক প্রার্থীরাই প্রতিটি সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দেন। প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হলে তাদেরই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ফলে ভোটের আর প্রয়োজন হয় না।

[৫] জাতীয় পার্টির নেতা ও সাংসদ অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী গত ১৩ সেপ্টেম্বর মারা গেলে সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৪৫ নম্বর আসনটি শূন্য হয়। উপ নির্বাচনে জাতীয় পার্টি যে প্রার্থীকে মনোনয়ন দেবে, তিনিই নির্বাচিত হবেন। চলতি একাদশ সংসদে জাতীয় পার্টির জন্য চারটি সংরক্ষিত আসন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়