শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৪:০২ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজ সম্পন্ন

জেরিন আহমেদ: [২] আজ বৃহস্পতিবার দুপুরে কর্ণফুলী নদীর তলদেশে এ খনন কাজ সম্পন্ন হয়।

[৩] আর এ টিউবটি নির্মাণের মধ্য দিয়ে বহুলেনবিশিষ্ট টানেলের দু’টি টিউবের কাজই সম্পন্ন হলো।

[৪] এ দিকে বাসস জানায়, টানেলের দ্বিতীয় চ্যানেল শুক্রবার খুলে দেয়া হতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। খবর ডিবিসি নিউজ

[৫] তিনি আরও বলেন, টানেলের দু’টি চ্যানেলের মধ্যে একটির কাজ ইতোমধ্যে শেষ হয়ে গেছে এবং অন্যটি শিগগিরই, খুব সম্ভবত শুক্রবার সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি, ২০২২ সালের ডিসেম্বরের অনেক আগেই টানেলের কাজ শেষ হয়ে যাবে। এটা সরকারের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। টানেলের প্রধান ভৌত কাঠামোর কাজ প্রায় শেষের দিকে, যদিও প্রকল্পটি কোনো সংশোধন দেয়নি বরং কিছু সরকারি তহবিল সাশ্রয় হবে। নয়া দিগন্ত অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়