শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৩:৪১ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে সিএনজি চাপায় শিশু শিক্ষার্থী নিহত

এফ এ নয়ন: [২] গাজীপুরের শ্রীপুরে স্কুলে যাওয়ার পথে অটোরিক্সা চাপায় মনির নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

[৩] বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জৈনাবাজার-শৈলাট আঞ্চলিক সড়কের গোতার বাজারে এঘটনা ঘটে।

[৪] নিহত মনির উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মোঃ আশাদুল ইসলামের ছেলে। সে স্থানীয় নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন জানান, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে আসার পথে জৈনাবাজার-শৈলাট আঞ্চলিক সড়কের গোতার বাজার এলাকায় একটি মুদি দোকানের সামনে দাঁড়িয়ে ছিল মনির। এসময় দ্রুত গতির একটি সিএনজি অটোরিক্সা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মনিরের উপর তুলে দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলের আশপাশে রক্তমাখা বই, খাতা পড়েছিল।

[৫] শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এবিষয়ে থানায় কেউ কিছু জানায়নি। বিষয়টি আমরা দেখছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়