শিরোনাম
◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ? ◈ ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০১:২০ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যান্সারে আক্রান্ত হয়ে হাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

মিরাজুল আল মিশকাত: [২] হেপাটোবিলিয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে ফিরোজ মেহবুব নামে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৫তম ব্যাচের গণিত বিভাগ শিক্ষার্থী মারা গেছেন।

[৩] বুধবার (৬ অক্টোবর) রাত ৮টা ২০ মিনিটে রংপুরের প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফিরোজ মেহবুব রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হাড়িয়াড় কুটি পাতাইটাড়ী গ্রামের রফিকুল ইসলামের (মন্টু) ছেলে।

[৪] এর আগে ফিরোজ মেহবুব সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তখন বিভিন্ন গণমাধ্যমে ‘বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত হাবিপ্রবি শিক্ষার্থী ফিরোজ' শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছিলো। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই ফিরোজ মেহবুবকে সহযোগিতা করতে এগিয়ে আসে। কিন্তু শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হলে তাকে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে রংপুর প্রাইম হাসপাতালে নেওয়া হয়।

[৫] চিকিৎসকরা জানিয়েছেন, ফিরোজের ক্যান্সার লিভার থেকে পিত্তথলিতে ছড়িয়ে পড়েছিলো। ফিরোজকে বাঁচাতে দ্রুত ভারতে নেওয়ারও পরামর্শও দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

[৬] মেধাবী শিক্ষার্থী ফিরোজ মেহবুবের সহপাঠীদের ভাষ্য, ফিরোজ মেহবুব ক্যাম্পাসে খুবই প্রাণচঞ্চল ও হাসি-খুশি ছিল। সবার সঙ্গে ভালো ব্যবহার করতো। ক্যান্সারে আক্রান্ত হয়ে ফিরোজ মারা যাওয়ায় তারা সকলেই শোকাহত। তার জন্য দোয়া চেয়েছেন তার স্বজন ও সহপাঠীরা।

[৭] পরিবার সূত্রে জানা গেছে, ফিরোজের জানাজা বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় তার নিজ গ্রামের বাড়ি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হাড়িয়াড় কুটি পাতাইটাড়ী গ্রামে সম্পন্ন হয়েছে।

[৮] অন্যদিকে, ফিরোজের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি মেধাবী তাজা প্রাণ ঝরে গেল। এ ধরণের অকাল মৃত্যু মেনে নেওয়া কষ্টদায়ক। আমি ফিরোজ মেহেবুব এর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং তার রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক।

  • সর্বশেষ