শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৮:৫৯ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পবিত্র কাবার ক্ষুদ্রতম ছবি এঁকে যুবকের রেকর্ড

ডেস্ক রিপোর্ট: সমগ্র মুসলিম উম্মাহর জন্য পবিত্র ঘর হচ্ছে মক্কায় অবস্থিত কাবা। কাবার সেই ছবি গাছের পাতায় এবং আংটির উপর এঁকে নতুন রেকর্ড গড়লেন কাশ্মীরের এক যুবক। ২৬ বছরের ওই যুবকের নাম মুদাসির রহমান দার। তিনি কাশ্মীরের কুলগাম জেলার কুলপোরা গ্রামের বাসিন্দা। ডেইলি-বাংলাদেশ

কাবার ছবি এঁকে এশিয়া এবং ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছেন মুদাসির। তিনিই কাশ্মীরের প্রথম শিল্পী যিনি এই দুই রেকর্ড গড়তে সমর্থ হলেন। যদিও শিল্পী হওয়ার প্রচলিত শিক্ষার সুযোগ পাননি মুসাদির। কিন্তু আঁকার প্রতি তার ভালোবাসা এবং আগ্রহ ছিল ছোট থেকেই। সেই আগ্রহ থেকে তৈরি করে নিয়েছেন নিজস্ব আঁকার ধরণ।

এ নিয়ে মুসাদির এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আমার আঁকার নিজস্ব ধরন রয়েছে। আমি আশপাশে যা খুঁজে পাই তা একেবারেই প্রাকৃতিক।’’নেট মাধ্যমের সাহায্যে নিজের শিল্পকলা তিনি সকলের সামনে তুলে ধরতে পেরেছেন বলেও জানিয়েছেন। তবে তার লক্ষ্য সমাজের বিভিন্ন সমস্যা নিজের আঁকায় তুলে ধরা। মাদকাসক্তি, শিশুশ্রমের মতো বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে ভবিষ্যতে কাজ করতে চান কাশ্মীরের এই যুবক।

  • সর্বশেষ