শিরোনাম
◈ ফাল্গুনের ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ◈ নেতানিয়াহুর সঙ্গে বিরল ফোনালাপ আমিরাত প্রেসিডেন্টের ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনা: শাহ আমানত বিমানবন্দরে আরও ১৪ ফ্লাইট বাতিল ◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০২:২৬ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপি-মন্ত্রীর মেয়ে বিয়ে করতে প্রস্তুত আমাকে: নোবেল

বিনোদন ডেস্ক: ঘর ভাঙছে গায়ক মাঈনুল আহসান নোবেল ও সালসাবিল মাহমুদের। ২০১৯ সালের ১৫ নভেম্বর বিয়ে করেন তাঁরা। বিয়ের দুই বছর না গড়াতেই সম্পর্কের অবনতি হয়েছে তাঁদের। এরই মধ্যে স্ত্রী সালসাবিল মাহমুদের কাছ থেকে বিচ্ছেদের নোটিশ পেয়েছেন গায়ক। গত ১১ সেপ্টেম্বর পাঠানো তালাকনামাটি নোবেলের ঢাকার বাসায় পৌঁছেছে।

তবে বিচ্ছেদের নোটিশ পেয়ে হতাশ নয়, বরং খুশিই হয়েছেন ‘সারেগামাপা’ প্রতিযোগিতার আলোচিত এই শিল্পী। অভিযোগ করেছেন, সালসাবিল তাঁকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছিলেন।

বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে সালসাবিল উল্লেখ করেছেন শারীরিক নির্যাতন ও নোবেলের পরকীয়ার প্রসঙ্গ। তিনি বলেছেন, ‘মারধর ও নির্যাতন সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তালাকের নোটিশ পাঠিয়েছি। সে অনেক মেয়ের সঙ্গে মেলামেশা করত। শুরুতে ভেবেছিলাম, ঠিক হয়ে যাবে। অনেক চেষ্টাও করেছিলাম। কিন্তু ঠিক হয়নি।’

নোবেল ‘মানসিকভাবে অসুস্থ এবং চরমভাবে মাদকাসক্ত’ বলেও অভিযোগ করেছেন সালসাবিল।

তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন নোবেল। উল্টো সালসাবিলের বিরুদ্ধেই এন্তার অভিযোগ করে বলেছেন, ‘সে মিথ্যাবাদী। ওর বিষয়ে আমি আর মাথা ঘামাতে চাই না। সে টাকার বিনিময়ে আমাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে আমার জীবনে এসেছে। ও চলে যাচ্ছে। আমি আমার জীবন নতুন করে সাজাব। ওর চেয়ে সুন্দরী ও ভালো মেয়ে বিয়ে করব। এমপি-মন্ত্রীর মেয়ে বিয়ে করতে প্রস্তুত আমাকে।’

বিচ্ছেদের কারণ হিসেবে ‌নোবেল বলেছেন, ‘দুজনের বনিবনা হয় না। সে আমার অনেক বড় ক্ষতি করেছে। আমার কাছে তথ্য আছে, বাংলাদেশের এক সেলিব্রেটি তাকে হায়ার করেছে আমার ক্যারিয়ার নষ্ট করার জন্য। বড় এক সেলিব্রেটির হাত রয়েছে এর পেছনে।’

তবে কার হাত রয়েছে—সে বিষয়টি স্পষ্ট করেননি নোবেল।

অভিযোগ করেছেন, তাঁর পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র গায়েব করে দিয়েছেন সালসাবিল। ব্যাংক থেকেও বড় অঙ্কের টাকা সরিয়েছেন তিনি।

নোবেল বলেন, ‘সে আমার পাসপোর্ট, এনআইডি গায়েব করে দিয়েছে। আমার ব্যাংক থেকে ৩০ লাখ টাকা সরিয়ে ফেলেছে। তবে আমি মাইন্ড করিনি। আমার বউ ৩০ লাখ কেন, কলিজা কেটে নিলেও আমি মাইন্ড করি না। কিন্তু বলব, বড় বাঁচা বেঁচে গেছি। শুধু তা-ই নয়, সে আমাকে মারধর করেছে। আমাকে বিষ পর্যন্ত খাওয়ানো হয়েছিল।’

বুধবার দুপুরে নোবেল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ডিভোর্স’ লিখে স্ট্যাটাস দেন। এরপরই তাঁদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসে।

সালসাবিলও একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। তিনি লিখেছেন, ‘যদিও আমার পাঠানো ডিভোর্স লেটারটায় সাইন দেওয়া হয়েছে কি না, তা আমি এখনো জানি না। একটা ডিভোর্স অথবা সংসার ভেঙে যাওয়া কখনোই সুন্দর কিছু না। তারপরও আমি নোবেলের সার্বিক সুস্থতা কামনা করি এবং তাঁর ভবিষ্যতের জন্য আমার তরফ থেকে সব সময় দোয়া থাকবে।’

নোবেল জানিয়েছেন, বিচ্ছেদ নিয়ে নতুন গান তৈরি করেছেন তিনি। চলতি মাসেই গানটি প্রকাশ করতে চান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়