শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ১১:২৪ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চতুর্থ শ্রেণির ছাত্র পেলেন ছাত্রলীগের সদস্য পদ

নিউজ ডেস্ক: [২] ‘আমার ছেলের বয়স ১২। সে কুমিল্লা মহানগরীর একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। আর বঙ্গবন্ধু যেখানে ১০ বছর বয়সে ছাত্রলীগ করেছেন, সেখানে আমার ছেলেকে নিয়ে সমস্যা হবে না। আর যদি সমস্যা হয়, তাহলে আমি বিষয়টার সমাধান করব।’ বললেন বাবা ইউনিভার্সাল কামাল। এনবি নিউজ বাংলা২৪

[৩] আজমাইন আঞ্জুম নোয়েল। চতুর্থ শ্রেণির ছাত্র। তবে এ বয়সেই কুমিল্লা লালমাই উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদ পেয়েছে। বিষয়টি নিয়ে ফেসবুকে চলছে আলোচনা-সমালোচনা।

[৪] উপজেলা প্রতিষ্ঠার চার বছর পর মঙ্গলবার কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের প্রথম কমিটি গঠন করা হয়।

[৫] কমিটিতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগরকে সভাপতি ও বাগমারা উত্তর ইউনিয়নের সহসভাপতি আরিফুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

[৬] ৭১ সদস্যের কমিটির সবাইকে শুভেচ্ছা জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল পোস্ট দেন।কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী শিপন তার ফেসবুকে লেখেন, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কুমিল্লা লালমাই উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।

[৭] নবগঠিত কমিটির তালিকায় দেখা যায়, সাধারণ সদস্যের তালিকায় রয়েছে আজমাইন আঞ্জুম নোয়েল। তবে নোয়েল চতুর্থ শ্রেণির নয়, ষষ্ঠ শ্রেণির ছাত্র বলে দাবি করেছেন তার বাবা ইউনিভার্সাল কামাল।

[৮] কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল বলেন, ‘অতি উৎসাহী কারও জন্য এমন হতে পারে। অথবা ভুলবশত ওই ছেলের নামটা যোগ হয়েছে। বিষয়টা বুধবার দুপুরে নিশ্চিত হতে পেরেছি। এ বিষয়ে আমরা খুব শিগগির সাংগঠনিক ব্যবস্থা নেব।’

  • সর্বশেষ