শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৯:০১ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চার বছর পর আবারো পরমাণু বোমার সংখ্যা প্রকাশ করলো যুক্তরাষ্ট্র

সাকিবুল আলম: [২] সর্বশেষ ২০১৭ সালের সেপ্টেম্বরে পরমাণু অস্ত্রের তালিকা প্রকাশ করেছিলো যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন পরমাণু অস্ত্রবিষয়ক কোনো ধরনের তথ্য দেয়া থেকে বিরত ছিলো দেশটি। ডয়েচভেলে, ফ্রান্স ২৪

[৩] মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে ৩ হাজার ৭৫০টি পরমাণু বোমা ছিলো। হিন্দুস্তান টাইমস

[৪] ২০০৩ সালে সংখ্যাটি ছিলো ১০ হাজারের বেশি। তবে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে শীতলযুদ্ধ চলাকালীন, ১৯৬৭ সালে সবচেয়ে বেশি পরমাণু বোমার অধিকারী ছিলো যুক্তরাষ্ট্র। সেসময় সংখ্যাটি ছিলো ৩১ হাজার ২৫৫।

  • সর্বশেষ
  • জনপ্রিয়