শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৫:২৫ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে ২৩৬টি পূজা মন্ডপে আইনশৃঙ্খলা বজায় রাখতে কাজ করবে পুলিশ, আনসার-সভায় এইউওন

শাহাদাত হোসেন: [২] আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলার ২৩৬টি পূজা মন্ডলে আইন শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবে পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা। এর বাহিরেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।

[৩] বুধবার(৬ অক্টোবর )দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে রাউজান উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ একথা বলেন।

[৪] সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবুল কালাম, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন দে, দক্ষিণ রাউজান পূজা কমিটির সভাপতি প্রকাশ শীল, দমকল বাহিনীর কর্মকর্তা মোহাম্মদ নজরুল, আনসার ভিডিপির কমান্ডার মোশারফ, পূজা কমিটির নেতা তপন দে, অনুপ চক্রবর্তী, মিঠু শীল মেম্বার, পূজা রুবেল বৈদ্য, দীলিপ দে, সাধন চন্দ্র দে, রতন পাল প্রমুখ।

[৫] পূজা কমিটির সভাপতি প্রিয়তোষ চৌধুরী বলেন, সরকারী বরাদ্দ অর্থ পূজার আগে স্বস্ব পূজা মন্ডপে সভাপতি সম্পাদকে হাতে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হবে। তিনি বলেন, মাদক ও ইভটিজিং প্রতিরোধে একটি করণীয় প্রস্তাব উপস্থাপন করেন। এছাড়া সড়কে যানযট নিরসনে অতিরিক্ত পুলিশ টহল জোরদারে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পল্লী বিদ্যুৎ সমিতির জিএম ও থানা ওসিকে অনুরোধ করেন পূজা কমিটির সাধারণ সম্পাদক সুমন দে।

  • সর্বশেষ