শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ১২:২০ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টোকিও অলিম্পিকে ৪৫ কোটি সাইবার হামলা ঠেকানো হয়েছে, দাবি সাইবার সেলের

স্পোর্টস ডেস্ক : [২] জাপানে সদ্য শেষ হওয়া টোকিও অলিম্পিক ও প্যারা অলিম্পিকে প্রায় ৪৫০ মিলিয়ন সাইবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলা প্রতিহত করেছে এই আয়োজনের সাইবার সেল। টোকিও অলিম্পিকের অফিসিয়াল ওয়েবসাইটে এসব হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু।

[৩] প্রতিবেদনে বলা হয়, ২৩ জুলাই অলিম্পিকের উদ্বোধন থেকে শুরু করে ৫ সেপ্টেম্বর প্যারা অলিম্পিক শেষ হওয়া পর্যন্ত এই সাইবার হামলা হয়। তবে আয়োজক কমিটির মতে, ‘আমরা কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয়ে সাইবার হামলা প্রতিরোধ করতে সক্ষম হয়েছি’।

[৪] জাপান সরকারের সঙ্গে সম্পৃক্ত ন্যাশনাল সেন্টার অফ ইনসিডেন্ট রেডিনেস অ্যান্ড স্ট্র্যাটেজি ফর সাইবার সিকিউরিটি (এনআইএসসি) জানিয়েছে যে, উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ পুরো আয়োজনে অবৈধ অনুপ্রবেশের অসংখ্য প্রচেষ্টা ও সাইবার হামলার পরও কোনো সমস্যা ছাড়াই তা সঠিকভাবে শেষ হয়েছে। - বার্তা সংস্থা আনাদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়