শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ১১:৩১ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি মেনেই টরন্টোয় শারদীয় দুর্গোৎসব পালনের প্রস্তুতি

সালেহ্ বিপ্লব: [২] তুমুল ব্যস্ত টরন্টোয় বসবাসরত সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশি কানাডীয়ানরা। সশরীরে পূজার পাশাপাশি চলছে ভার্চুয়াল উৎসবমালা। মন্দিরগুলো সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পালনের বিস্তারিত কর্মসূচী নিয়েছে মন্দিরগুলো।

[৩] কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় প্রচারিত ‘শওগাত আলী সাগর লাইভে’র আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশি কানাডীয়ানদের ব্যবস্থাপনায় পরিচালিত টরন্টোর তিনটি হিন্দু মন্দিরের শীর্ষ নেতৃবৃন্দ এই তথ্য জানান।

[৪] স্থানীয় সময় মঙ্গলবার রাতে ‘কানাডায় দুর্গা পূজা: প্রস্তুতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক এই আলোচনায় অংশ নেন ’টরন্টো দুর্গাবাড়ীর অন্যতম পরিচালক ড. সুশীতল চৌধুরী, হিন্দু ধর্মাশ্রমের প্রেসিডেন্ট সমরেন্দ্র ঘোষ এবং বাংলাদেশ-কানাডা হিন্দু কালচারাল সোসাইটি এবং হিন্দু মন্দিরের আহ্বায়ক প্রদ্যুৎ চক্রবর্তী।

[৫] তারা ধর্মবর্ণ নির্বিশেষে কমিউনিটির সবাইকে উৎসবে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, কোভিডের কারনে গত বছর দুর্গা পূজার আনুষ্ঠানিকতা করা যায়নি। এবার পরিস্থিতির উন্নয়ন ঘটায় সরকারি বিধিমালা মেনে পূজা উদযাপনের প্রস্তুতি নেয়া হয়েছে।

[৬] বাংলাদেশিদের ব্যবস্থাপনায় পরিচালিত মন্দিরগুলোর মধ্যে ’টরন্টো দুর্গাবাড়ী’ এই বছর দুর্গাপূজা উদযাপনে বড় ধরনের আয়োজন করছে। মন্দিরের অন্যতম পরিচালক ড. সুশীতল চৌধুরী আলোচনায় অংশ নিয়ে জানান, মন্দিরে সশরীরে দুর্গা পূজায় অংশ নেয়ার ব্যবস্থা করেছেন তারা। মন্দিরের স্বেচ্ছাসেবকদের বাইরে একটি সিকিউরিটি কোম্পানিকে দায়িত্ব দেয়া হয়েছে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করার জন্য।

[৭] ড. সুশীতল চৌধুরী মন্দিরে এসে পূজায় আগ্রহীদের অনলাইনে নাম নিবন্ধনের পরামর্শ দিয়ে বলেন, ভক্তরা পূজা মণ্ডপে ঢুকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করতে পারবেন। বাইরে বিশালাকার তাঁবুতে অপেক্ষার ব্যবস্থাও করা হয়েছে। ফেডারেল, প্রভিন্সিয়াল এবং সিটি কর্পারেশনের পক্ষ থেকে পৃথক তিনটি বুথ পূজা চত্বরে থাকবে।

[৮] হিন্দু ধর্মাশ্রমের প্রেসিডেন্ট সমরেন্দ্র ঘোষ বলেন, কোভিড পরিস্থিতির কারনে ভার্চুয়ালভাবে সকল আনুষ্ঠানিকতা সম্পন্নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে মন্দিরে পূজা এবং অন্যান্য আনুষ্ঠানিকতার ব্যবস্থা থাকবে। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের মাধ্যমে স্বল্পসংখ্যক পূজারীকেই মন্দিরে পূজার সুযোগ দেয়া হবে বলে তিনি জানান।

[৯] বাংলাদেশ-কানাডা হিন্দু মন্দিরের আহ্বায়ক প্রদ্যুৎ চক্রবর্তী জানান, তাদের মন্দিরে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ভক্তদের মন্দিরে পূজা এবং প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। তবে অন্যান্য আনুষ্ঠানিকতা অনলাইনে করার সিদ্ধান্ত হয়েছে।

[১০] ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, শারদীয় দুর্গোৎসব একটি সর্বজনীন আনন্দ উৎসবে পরিণত হয়েছে। সকল ধর্মের মানুষই এই উৎসবে অংশ নেয়। তিনি বলেন, সকল মানুষকে ভালোবাসায় গ্রহণ করতে পারাটাই যে কোনো গতিশীল ধর্মের প্রধান বৈশিষ্ট্য।

  • সর্বশেষ