শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ১০:৫৭ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইন ও প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

মহসীন কবির:[২] বুধবার বেলা পৌঁনে ১১টার দিকে ১১৯ ও ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালে গণভবন থেকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। যমুনা টিভি

[৩] আইন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বিচারের বাণী যেন আর নিভৃতে না কাঁদে, মানুষ যেন ন্যায় বিচার পায়। জনগণের কল্যাণে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

[৪] তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি, সুযোগ-সুবিধা বৃদ্ধি ও প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হয়েছে। সরকারের লক্ষ্য জনবান্ধব প্রশাসন গড়ে তোলা। সেই লক্ষ্যেই সরকারি কমকর্তাদের জনগণের কাছে গিয়ে সেবা দেয়ার কথা বলেছেন সরকার প্রধান।

[৫] দেশের কোনও মানুষ যেন ক্ষুধার্ত ও গৃহহীন না থাকে তা নিশ্চিত করার পাশাপাশি মানুষের জীবন মান উন্নয়নে দায়িত্ব পালনের আহবানও জানান প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়