শিরোনাম
◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৮:৪০ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন রূপে মালয়েশিয়ার পর্যটন খাত

বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া: [২] দক্ষিণ পূর্ব এশিয়ার পর্যটন নির্ভর দেশ গুলোর মধ্যে মালয়েশিয়া অন্যতম। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ পর্যটক আসেন দেশটিতে।

[৩] মহামারী করোনার কারনে টানা ১৮ মাস বন্ধ থাকা পর্যটন কেন্দ্র গুলো খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। ডিসেম্বরে সকল পর্যটন কেন্দ্র ঢেলে সাজিয়ে খুলে দেয়া হবে দেশী ও বিদেশি পর্যটকদের জন্য। সাম্প্রতিক এমনই জানালেন প্রধানমন্রী ইসমাইল সাবরি ইয়াকুব । তবে ৯০ শতাংশ টিকা সম্পন্ন হওয়ার পর।

[৪] এছাড়াও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আরো বেশি ডিজিটাল সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেল সংশ্লিস্টদের কাছ থেকে।

[৫] এদিকে করোনার আগে ২০১৯ সালে পর্যটন খাত থেকে আয় হয়েছিলো ২৪ হাজার ২ কোটি রিঙ্গিত, যা দেশটির জিডিপির মোট ১৫ দশমিক ৯ শতাংশ।

[৬] প্রকৃতিক সৌন্দর্যর দেশ মালয়েশিয়া যে দিকে চোখ যায় উঁচু উঁচু পাহাড়, সবুজ গাছ ও সমুদ্রের সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে।
প্রকৃতিক সৌন্দর্য বাহিরেও পর্যটকদের আকর্ষণ ও বিনোদনের জন্য গড়ে তুলা হচ্ছে নতুন নতুন পর্যটন কেন্দ্র। দেশটির বিভিন্ন প্রদেশে রয়েছে পর্যটন কেন্দ্র এর মধ্যে অন্যতম হচ্ছে রাজধানী কুয়ালালামপুরে পেট্রোনাস টুইনটাওয়ার, বুকিত বিন্তাং, মারদেকা, পুত্রাজায়ায়, গেন্তিং হাইল্যান্ড।

[৭] পর্যটকদের সমুদ্র উপভোগ করার জন্য যেতে হয় লংকাউই ও পেনাং রাজ্য। সম্প্রতি মালয়েশিয়ার আন্দমান সাগরে ২০৪ দিপ নিয়ে গঠিত লংকাউই দ্বীপনালা স্থানীয় পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে শুধু মাত্র দুই ডোজ টিকা নেওয়া ব্যাক্তিদের জন্য দেওয়া হয়েছে এই অনুমতি বলে জানান মালয়েশিয়ার ট্যুরিজম প্রেমোশন বোর্ড।

[৮] পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের জন্য আধুনিক থাকবার ব্যবস্তা ও রাতের বিনোদন নাইট ক্লাব গুলো সংস্কারের কাজ গুলো চলছে খুব জোরেসোরে। আবাসিক হোটেল মালিক গুলো নিজের ব্যবসা সম্প্রসারণ ও মুনাফার জন্য বিভিন্ন অফার সহ সুযোগ সুবিধা নিয়ে আসছেন সামনে।

[৯] মালয়েশিয়ার পর্যটন কেন্দ্র পুরোপুরি ভাবে চালু হলে কর্মসংস্থানের সুযোগ হবে। সুযোগ বাংলাদেশিদেরও যা বাংলাদেশের জিডিপিতে শক্তিশালি ভূমিকা রাখবে বলে মনে করেন মালয়েশিয়া বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়